সন্ত্রাসীদের দেয়া আগুন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশনে পাট ও বস্ত্রমন্ত্রী
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেয়ায় সন্ত্রাসীরা আওয়ামী লীগ নেতাকর্মীসহ নিরীহ মানুষের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণসহ তাণ্ডব চালিয়েছে। এসব হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে। আর আইনের আওতায় আনা না হলে আরো বড় ধরনের ঘটনা ঘটাবে সন্ত্রাসীরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া গ্রামের সন্ত্রাসীদের দেয়া আগুন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীকে দোষারুপ করে মন্ত্রী বলেন, প্রশাসন শক্ত ভূমিকায় থাকলে এতবড় সহিংস ঘটনা ঘটতোনা। সন্ত্রাসীরা দীর্ঘ ৪ ঘণ্টা ধরে এ তাণ্ডব চালায় কিভাবে? তারা ঢাকা থেকে অস্ত্রসহ সন্ত্রাসী এনে এ ধরনের ঘটনা একটার পর একটা ঘটাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, এমনকি হামলাকারীরা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে দেয়নি। যারা এ ধরনের অপরাধ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে জানাব। তারা গুলি চালিয়ে এ তাণ্ডব চালায়। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযুক্ত রফিক, সফিক ও মিজানসহ হামলাকারীদের আইনের আওতায় আনবেন। তাদের দ্রুত আইনের আওতায় না আনলে এখানে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাব, দ্রুত তাদের আইনের আওতায় এনে এই এলাকাবাসীকে শান্তিতে বসবাস করতে দিন।
এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়াসহ অনেকে।
উল্লেখ্য, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় নাওড়া এলাকায় গত (৩০ নভেম্বর) মঙ্গলবার রাত ৮টায় আওয়ামীলীগের দুই নেতার বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ২/৩’শ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, ছুরি, বল্লম, চাইনিজ কুড়াল, শর্টগান, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। সংঘর্ষে ২জন গুলিবিদ্ধ ও ২০ জন আহত হয়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেনের ৫টি বসতঘর, ৪টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার ও কায়েতপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয় ভস্মীভূত হয়। এ ঘটনায় নব-নির্বাচিত ইউপি সদস্য জসিম উদ্দিন জসুকে গ্রেফতার করেছে পুলিশ।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর