চার স্বাদে ডিম ভর্তা
রসুন, কাঁচা ও শুকনা মরিচ এবং টমেটো ভেজে নিন। এক কাপ পেঁয়াজ কুচি করে হালকা নরম করে ভেজে নিন। চারটি ডিম ও একটি আলু সেদ্ধ করে নিন। প্রথম ভর্তার জন্য খানিকটা ধনিয়া পাতা কুচি, শুকনা মরিচ ভাজা, ভাজা পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিন। স্বাদমতো লবণ ও সরিষার তেল দিয়ে শুকনা মরিচ ভেঙে বাকিসব উপকরণ একসঙ্গে মেখে নিন। একটি সেদ্ধ ডিম ও অর্ধেকটি আলু সেদ্ধ দিয়ে মেখে বানিয়ে ফেলুন ভর্তা।
তেলে ভাজা টমেটো হাত দিয়ে চটকে নিন। এবার ভাজা শুকনা মরিচ সামান্য লবণ ও সরিষার তেল দিয়ে মেখে টমেটোর মিশ্রণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি মেখে নিন। সব শেষে সেদ্ধ ডিম ভেঙে মিশিয়ে নিন।
কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ ও রসুন কুচি ভাজা, ধনিয়া পাতা কুচি মেখে নিন লবণ দিয়ে। বাকি অর্ধেক সেদ্ধ আলু ও একটি ডিম দিয়ে ভাল করে চটকে অল্প ঘি মিশিয়ে বানিয়ে ফেলুন মজাদার ভর্তা।
পেঁয়াজ ও রসুন কুচি, ধনিয়া পাতা কুচি ও মরিচ কুচি তেল দিয়ে মেখে ডিম দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট ভর্তা। সরিষার তেল মেশাতে ভুলবেন না।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত