হজমে সহায়ক লেবুর আচার বানাবেন যেভাবে
লেবুর আচার খেতে কেবল মুখরোচকই নয়, এটি হজমেও বেশ সহায়ক। একবার বানিয়ে বয়াম ভরে রেখে খেতে পারেন পুরো বছর ধরে। বিরিয়ানি, খিচুড়ি, ভাত কিংবা রুটির সঙ্গে এটি পরিবেশন করা যায় অনায়াসে। জেনে নিন স্বাস্থ্যকর উপায়ে লেবুর আচার বানানোর ৩টি রেসিপি।
তেল ছাড়া লেবুর আচার : ১০টি তাজা লেবু নিন। প্রতিটি লেবু ৮ টুকরা করে কাটুন। স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মেখে নিন। বয়ামে নিয়ে নিন লেবুর টুকরা। টানা পাঁচ দিন প্রতিদিন ৫ ঘণ্টা করে রোদে দিন। এরপর ২ চা চামচ মরিচ গুঁড়া ও ১ চা চামচ মৌরি দিয়ে মিশিয়ে নিন।
মসলা লেবু আচার : তাওয়ায় ২ টেবিল চামচ মৌরি, ১ চা চামচ কালো জিরা ও ২ টেবিল চামচ জিরা ভেজে নিন গুঁড়া করে নিন। ৩ টেবিল চামচ লবণ, ২ টেবিল চামচ মরিচ গুঁড়া ও ২ টেবিল চামচ আজওয়াইন মিশিয়ে একটি মসলা বানিয়ে নিন। ১৫টি ছোট টুকরা করে কেটে ৪ টেবিল চামচ তেল দিয়ে মেখে বয়ামে নিন। মসলাগুলো মিশিয়ে রোদে দিন। প্রতিদিন কয়েক ঘণ্টা করে রোদে রাখুন। ১ সপ্তাহ পর্যন্ত রোদে দেবেন।
লেবুর মিষ্টি আচার : ১৫টি লেবু টুকরা করে ৩ টেবিল চামচ লবণ দিয়ে মেখে নিন। কাচের বয়ামে নিয়ে ৭ দিন রেখে দিন লেবুর টুকরাগুলো। তবে প্রতিদিন চামচ দিয়ে বারকয়েক নেড়ে দেবেন। এতে লেবুর খোসাগুলো নরম হয়ে যাবে। প্যানে আধা কাপ পানি ও ৫০০ গ্রাম গুড় দিয়ে নাড়ুন। গলে গেলে লেবুর টুকরা, ১ চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ গরম মসলা গুঁড়া ও আধা চা চামচ কালো এলাচের গুঁড়া দিয়ে নেড়ে নিন। ঝোল ঘন হওয়া পর্যন্ত নাড়ুন। ঠান্ডা হলে কাচের মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন।
জামান / জামান
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?
স্যালাড স্যান্ডউইচ তৈরির রেসিপি জেনে নিন
রাতে আরামের ঘুম পেতে যেসব ব্যায়াম করতে পারেন
রোগা মানুষেরও হতে পারে উচ্চ কোলেস্টেরল