ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

‍একে অপরের দিকে তেড়ে ‍আসলেন সাবিক-সুজন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৫:৪৪

বৃষ্টিতে এখন বন্ধ আবাহনী আর মোহামেডানের ম্যাচ। মুশফিকুর রহীমের বিপক্ষে লেগবিফোর উইকেটের জোরালো আবেদন নাকচ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলা এবং বৃষ্টি শুরুর আগেই আম্পায়ারদের খেলা বন্ধ করার সিদ্ধান্তে সাকিব আল হাসানের তিন স্ট্যাম্প তুলে আছাড় মারার ঘটনায় শেরে বাংলায় হঠাৎ উত্তেজনা। সে উত্তেজনা ডালপালা গজালো আরো।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর মাঠ ছাড়ার আগে মোহামেডান অধিনায়ক সাকিব আর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন তেড়ে গেলেন একজন আরেকজনের দিকে। সঙ্গী-সাথীরা কোনোমতে তাদের আটকে রাখেন। আসলে কী ঘটেছিল? সাকিব কি বলেছিলেন বা কেমন ইঙ্গিত করেছিলেন? আবাহনী ড্রেসিংরুম থেকে কোচ সুজনই বা কেন ছুটে এসে তেড়ে গেলেন? তা নিয়ে নানা জল্পনা-কল্পনা।

পরে জানা গেল, সাকিব যখন মাঠ ছেড়ে নিজ ড্রেসিংরুমের দিকে ফিরে যাচ্ছিলেন, তখন গ্র্যান্ডস্ট্যান্ডে থাকা আবাহনী সমর্থকদের কজন তাকে নিয়ে কিছু একটা মন্তব্য করেন। জবাবে সাকিবও হাত দিয়ে একটা ইঙ্গিত করেন। ওই ঘটনার জেরেই ড্রেসিংরুম থেকে বেরিয়ে সাকিবের দিকে তেড়ে যান আবাহনী কোচ সুজন। তবে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা তাদের জাপটে ধরে আটকান বড় বিব্রতকর পরিস্থিতি তৈরির আগে। পরে ভুল বোঝাবুঝিরও অবসান ঘটে।

সুজন মনে করেছিলেন সাকিব তাকে লক্ষ্য করে কোনো অশ্লীল ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সাকিব নিশ্চিত করেন- সুজনকে নয়, অপ্রীতিকর মন্তব্য করা আবাহনী সমর্থকদের উদ্দেশেই হাত দিয়ে ইঙ্গিত করেছেন তিনি। বিষয়টি তাই সেখানেই সুরাহা হয়। নতুন করে আর কোনো উত্তেজনা ছড়ায়নি।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড