ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা ভ. ম আফতাবের মৃত্যু বার্ষিকী পালিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২-১২-২০২১ দুপুর ৩:৪

কুমিল্লার চৌদ্দগ্রামে হিঙ্গলা শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মরহুম ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, সাংবাদিক মাহমুদুর রহমান খোকন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার কামরুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, হাজী জানে আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ইমাম হোসেন পাটোয়ারী এনাম।

অধ্যাপক মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ওমর ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফয়েজুন্নেছা আমিন, কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুকুল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহিন, ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা কামাল হোসেন, হিঙ্গুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফুল ইসলাম মজুমদার ফখরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউছার হানিফ শুভ প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ও কনকাপৈত ইউনিয়ন আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গভা শেষে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপির পক্ষ থেকে আ’লীগ নেতা ভ. ম আফতাবুল ইসলাম ভূঁইয়ার সহধর্মিণী উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনাহেনার হাতে নগদ ৫ লাখ টাকার অনুদান তুলে দেন আগত অতিথিবৃন্দ।

এমএসএম / জামান

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত