শাহজাদপুরের নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতার গণসংযোগ
শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউপির বাঘাবাড়ি দক্ষিণপাড় বাজার, উত্তরপাড় বাজার, পৌর সদরের দিলরুবা বাসস্ট্যান্ড, মনিরামপুর ও দ্বারিয়াপুর বাজারে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময়, আপামর জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ কাজল, মনিরুল গনী চৌধুরী শুভ্র, তানভীর আহমেদ, ফারুক হাসান কাহার, শফিকুল ইসলাম, নেসারুল ইসলাম প্রমুখ।
এর আগে শাহজাদপুর সরকারি কলেজ ও বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার হল পরিদর্শন করেন তিনি। এছাড়াও এদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন