মান্দায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
সারাদেশের ন্যায় নওগাঁর মান্দায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার প্রথম দিনে হিসাববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে মোট ১ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৭০ জন অংশগ্রহণ করেন এবং ১১৬ জন অনুপস্থিত ছিলেন।
সরজমিন মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২০ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১৫ জন।
এই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এসএম আব্দুল লতিফ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেদারুল ইসলাম।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে