ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নৌকার প্রার্থী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের কর্মিসভা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-১২-২০২১ বিকাল ৬:৪৬

নওগাঁর ধামইরহাটে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী কমলের পুনরায় বিজয় নিশ্চিতে নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নম্বর আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ফতেপুর বাজারসংলগ্ন চালকলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমলের সভাপতিত্বে এবং সম্পাদক জাইদুল ইসলামের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. দেলদার হোসেন।

কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, থানা আ’লীগের সহ-সভাপতি আবু হানিফ, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারাহ দিবা প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ নৌকার বিজয় নিশ্চিতে প্রাণপণ মাঠে কাজ করে যাবেন এবং চূড়ান্ত বিজয় নিযে ঘরে ফিরবেন বলে জোরালো বক্তব্য প্রদান করেন।

জামান / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত