ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩-১২-২০২১ দুপুর ৩:৫৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে নূরজাহান মযহার স্মৃতি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ক্রিকেটার্স  অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টটি উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।

উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হাসান সুনাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের পিপি শেখ আব্দুল হামিদ লাভল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ কাজল, মনিরুল গনী চৌধুরী শুভ্র, তানভীর আহমেদ, ফারুক হাসান কাহার, শাহজাদপুর ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্টা ও ক্রিড়ানুরাগী আব্দুল কাদের সিদ্দিক সংগ্রাম, উপজেলা ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাসুদুল হাসান মাসুদ, উপজেলা ছাত্রলীগের ক্রিড়া-সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ। ৩২টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় রূপবাটি টাইগার্স একাদশ বনাম দরগার চড় ক্রিকেট একাদশ অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭ রানে জয়লাভ করে রূপবাটি টাইগার্স একাদশ।  

জামান / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন