ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২১ বিকাল ৭:৪১

ফরিদপুরের মধুখালীতে ১৫ বছরের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা না অন্য কিছু, সে ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মথুরাপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে জনৈক আলিম বিশ্বাসের ঘর থেকে লামিয়া ঐশী নামে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। লামিয়া একই উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট গ্রামের ঠাকুরপাড়া এলাকার আরিফ হোসেনের মেয়ে। তার বড় বোন সুলতানা বৃষ্টির স্বামী আলিম বিশ্বাস মধুখালী বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর কাজ করেন।

জানা গেছে, গত ৩০ নভেম্বর দুলাভাই আলিম বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে লামিয়া। তার বোন বৃষ্টি সুলতানা চলমান এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার ছোট বোন ঐশীকে বাড়িতে একা রেখে উপজেলা সদর কেন্দ্রে পরীক্ষা দিতে যান বৃষ্টি। তখন তার সঙ্গে দুলাভাই আলিম বিশ্বাসও যান। এ সময় ঐশী বাড়িতে একা ছিল। সন্ধ্যায় বাড়িতে ফিরে ঘরের ভেতর থেকে দরজা-জানালা বন্ধ দেখেন বড় বোন বৃষ্টি। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে ঐশীকে ঝুলতে দেখেন তারা। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

লামিয়া ঐশীর বড় বোন বৃষ্টি সুলতানা বলেন, জানামতে আমার বোনের সঙ্গে কারো কোনো রাগারাগি বা ঝগড়াঝাটি কিছুই হয়নি। আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে তাকে ভালোভাবে রেখে যাই। বাড়িতে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করি। কিন্তু সাড়া না মেলায় ভেতরে তার ঝুলন্ত লাশ দেখি।

মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো মূল ঘটনা জানা যায়নি। লাশটি শুক্রবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।

জামান / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত