ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে মশক নিধনে মাছ অবমুক্ত করলেন মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১১-৬-২০২১ বিকাল ৬:৫৫
ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির পার্শ্ববর্তী খালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে মাছ অবমুক্ত করার মাধ্যমে জৈবিক উপায়ে মশক নিধনে মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু। শুক্রবার (১১ জুন) তিনি ‍এ কার্যক্রমের ‍উদ্বোধন বরেন।
 
এ সময় তিনি বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতিপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খাল-ড্রেন-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। আজ প্রাথমিকভাবে ৫০ হাজার মাছ অবমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপণেরও পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
 
এ সময় ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, মশক নিধনে তেলাপিয়া ও খলিশা মাছ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত