খাবার নাকি শারীরিক সম্পর্ক, কোনটি বাদ দেবেন সামান্থা?
ঘোষণা দিয়েই আলাদা থাকছেন তিনি। গত ২ অক্টোবর বিচ্ছেদ হয়েছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্যর। সেই ঘোষণা নেটমাধ্যমে দিয়েছিলেন তারা। তারপর থেকে একাধিক বার শিরোনাম হয়েছেন ‘ফ্যামিলি ম্যান ২’-এর অভিনেত্রী। আলোচিত নায়িকাদের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার খুঁজে পেয়েছেন ভক্ত-অনুরাগীরা।
খাবার, নাকি যৌন সম্পর্ক? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখে পড়েছিলেন সামান্থা। প্রশ্নটি এড়িয়ে যাননি তিনি। তার জবাব, ‘বড়ই কঠিন প্রশ্ন! তবে হ্যাঁ আমি যেকোনো দিন উপোস করতে পারি। তাই যৌন সম্পর্ককেই বেছে নিলাম। বাদ দিলাম খাবারকে।’ এ জবাব দেওয়ার পরই হাসিতে ফেটে পড়েন সামান্থা।
বিচ্ছেদের ঘোষণার পরে সামান্থার চরিত্র নিয়ে নানা কাটাছেঁড়া চলেছে। বলা হয়েছে, সামান্থার বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং গর্ভপাত করার সিদ্ধান্তই বিচ্ছেদের কারণ। আবার উল্টো দিকে এও বলা হয়, সামান্থা সন্তান চেয়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়ে নানা ধরনের সমস্যা শুরু হয় যুগলের মধ্যে।
সেই সময়ে নিজের অবস্থান স্পষ্ট করতে একটি বিবৃতি দিয়েছিলেন সামান্থা। সেখানে তিনি লিখেছিলেন, ‘বিবাহ বিচ্ছেদ খুবই কষ্টদায়ক। আমাকে সামলে ওঠার সময় দেওয়া হয়নি। অনবরত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। কিন্তু আমি কথা দিচ্ছি এ ধরনের কথা বা অন্য কোনো কিছুই আমাকে ভাঙতে পারবে না।’
সূত্র: আনন্দবাজার
এমএসএম / এমএসএম
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার