সোনু কক্করের কণ্ঠে বাংলা গান
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সোনু কক্কর এবার প্রথমবারের মতো কণ্ঠ দিলেন কোনো বাংলা গানে। যার শিরোনাম ‘চুপিচুপি ভালবেসে’। এটির কথা লিখেছেন কবি রাজুব ভৌমিক। সংগীত পরিচালনায় বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক শুভম সুন্দরম।
জানা যায়, এই গানটির শাব্দিক রেকডিং গত মাসে আর্মেনিয়াতে সম্পন্ন হয়েছে এবং গতকাল মুম্বাইয়ের নিও সাউন্ড স্টুডিওতে শিল্পী সোনু কক্কর গানটির ভয়েস দেন। সনু কাক্কর বলিউডের আরেক জনপ্রিয় গায়িকা নেহা কক্করের বোন।
গানটি নিয়ে শিল্পী সোনু কক্কর বলেন, ‘এই প্রথমবার রাজুব ভৌমিকের আয়না সংগীতে একটি গান গাইলাম। এটা নিঃসন্দেহে তার এক অসামান্য সৃষ্টি। সবাই শুনলেই বুঝতে পারবেন পুরো গানটি আসলেই আয়নার মতো হয়েছে। আশাকরি শ্রোতাদের বেশ ভালো লাগবে।’
কবি রাজুব ভৌমিক বলেন, ‘গানটি লিখেছি গত বছরের আগস্টে। বাংলা সাহিত্য এবং বাংলা গানকে বিশ্বের কাছে তুলে ধরার ইচ্ছে থেকেই আয়না সংগীতের রচনা শুরু বাংলা সাহিত্য এবং বাংলা গানের বিশ্বায়নের জন্য অনেকদিন ধরে কাজ করতে যেন পারি সে জন্য দোয়া সবাই করবেন।’
জানা যায়, ২০২০ সালের ভাষার মাস ফেব্রুয়ারিতে কবি রাজুব ভৌমিক আয়না সংগীত লেখা শুরু করেন। আয়না সংগীতের প্রথম গান ‘যায় প্রাণ গো’ গেয়েছিলেন ন্যান্সি। বাংলা সাহিত্যের জনপ্রিয় সঙ্কলন আয়না সনেট থেকে পরিবর্তিত আয়না সংগীত গানের প্রতিটি লাইন দশ বর্ণের, গানের মুখ/স্থায়ী উল্টোদিক থেকে গাইলে গানের প্রথম অন্তরা হয়। দ্বিতীয় অন্তরা দুই লাইনের, যা উল্টোদিকে গাইলে চার লাইন হয়। সর্বমোট ছয় লাইনের বা ষাট বর্ণের গান-এবং দুই দিক থেকেই গানের সুর করা যাবে। যেহেতু গানগুলো আয়নার মত—এবং দুই দিক থেকেই গানের সুর করা যায়, তাই এ গানগুলোর নাম ‘আয়না সংগীত’ হয়েছে।
এমএসএম / এমএসএম
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!