ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুর জেলা পরিষদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৫:৪৬
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক আলোচনা সভা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
 
শনিবার দুপুরে জেলা পরিষদের প্রশিক্ষণ হল রুমে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্ভোধন করেন সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আখতারউজ্জামান। 
 
প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাস এখনো নির্মূল হয়নি, এখন আবার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম বিভিন্ন দেশে ছড়িয়ে পরেছে। সংক্রমণ ঠেকাতে ঘন ঘন সাবান হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, আর জরুরী প্রয়োজন ছাড়া জনবহুল স্থান এড়িয়ে চলার জন্য পরামর্শ দেন তিনি। আর এজন্যেই গাজীপুর জেলা পরিষদ এর পক্ষ থেকে গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটকে জনস্বার্থে বিতরণের জন্য জার্মনিলের নয় হাজার ২শত ৪৮বক্স ফেস মাস্ক দেওয়া হয়েছে।
 
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ এর সভাপতিত্বে ও প্রকৌশলী সোহেল রানা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতাউল্যাহ মন্ডল, সহ সভাপতি এ্যাড. ওয়াজউদ্দিন মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া, সদস্য রাশিদা খন্দকার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সচিব সীমা শারমিন, সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন সহ পরিষদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এমএসএম / এমএসএম

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি