ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনায়েনের মৃত্যু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৫:৪৭

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, সাবেক গণপরিষদ সদস্য এবং ’৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য পাবনার জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা গোলাম হাসনায়েন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৪ ডিসেম্বর) ভোরে পাবনা শহরের পৌর এলাকার কাচারিপাড়ায় নিজ বাড়িতে মারা যান তিনি। গোলাম হাসনায়েন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম হাসনায়েন বৃহত্তর পাবনার উল্লাপাড়ায় (বর্তমান সিরাজগঞ্জের উল্লাপাড়া) জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে লেখাপড়া শেষ করে তিনি পাবনা জেলা জজ আদালতে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর গোলাম হাসনায়েন আজীবন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে উল্লাপাড়া আসন থেকে সদস্য (এমসিএ) নির্বাচিত হন।

তিনি '৭১-এর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, প্রশিক্ষণ, অস্ত্র সংগ্রহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ আজীবন পাবনা জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য সরকার তাকে ২০২১ সালে একুশে পদক প্রদান করে।

অ্যাভোকেট গোলাম হাসনায়েনের মৃত্যুতে পাবনার সকল সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পাবনা পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, পাবনা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন শোক জানিয়েছে।

শনিবার বাদ আসর পাবনা টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা শেষে পাবনা সদর গোরস্তানে দাফন সম্পন্ন হয়। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়