ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাঁর গোডাউনের চুরি যাওয়া ২৪২ বস্তা চাল পাবনার গোডাউন থেকে উদ্ধার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৪-১২-২০২১ বিকাল ৬:২৭

নওগাঁর চুরি যাওয়া ২৪২ বস্তা চাল পাবনা থেকে উদ্ধারসহ আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে। পাবনার চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশ শনিবার (৪ ডিসেম্বর) সকালে ওই চাল উদ্ধার করাসহ  দুজনকে আটক করে। আটককৃতরা হলেন- চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের জোনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৪০) ‍এবং আটঘরিয়া উপজেলার কুমেশ্বর গ্রামের মৃত ছইমুদ্দিনের ছেলে শাহজাহান প্রামাণিক (৪৫)।

অভিযানে নেতৃত্ব দেয়া মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দায়ের করা অভিযোগের বরাত দিয়ে বলেন, মহাদেবপুরের ভাই ভাই রাইস এজেন্সি থেকে ২৮০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা হয় গত ১ ডিসেম্বর। কিন্তু ওই চাল আর গন্তব্যে পৌঁছায়নি। চালমিলের মালিক মহাদেবপুরের আবু নাসিম মশিউর রহমান খোঁজ নিয়ে জানতে পারেন, ট্রাকচালক তার চাল পাবনার আটঘরিয়ায় বিক্রি করে পালিয়েছে। এ ঘটনায় তিনি মহাদেবপুর থানায় মামলা করেন (মামলা নম্বর ৩)। ওই মামলার তদন্তের সূত্র ধরে মহাদেবপুর থানা পুলিশ শনিবার সকালে চাটমোহর থানা পুলিশের সহায়তায় চাটমোহর ও আটঘরিয়ায় অভিযান চালায়। এ সময় আটঘরিয়ায় শাহজাহান আলী ও চাটমোহরের রফিকুলের গোডাউন থেকে ২৪২ বস্তা চাল জব্দ করা হয়। আটক করা হয় দুই চাল ব্যবসায়ীকে। বাকি ৩৮ বস্তা চালের সন্ধান মেলেনি। আটকের পর দুপুরেই তাদের মহাদেবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, পলাতক ট্রাকচালকের নাম আব্দুস সালাম (৫০)। তার বাড়ি পাবনার আমিনপুর থানা এলাকায়। পিতার নাম আনোয়ার হোসেন। এভাবেই ট্রাকচালকের নাম-ঠিকানা দেয়া আছে। তার ট্রাকের যে নাম্বার ব্যবহার করেছে সেটি ভুয়া। তাই তার নাম-ঠিকানা কতুটুক সত্য সেটি খতিয়ে দেখা হচ্ছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন চাল উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাদেবপুর থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়। চাটমোহর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়