কামাল-তামান্নার ‘টাকা পয়সা শূন্য’
নির্মিত হলো একক নাটক ‘টাকা পয়সা শূন্য’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল শরীফ এবং নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। নাটকটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে। নাটকে অভিনয় করেছেন- হেদায়েত তুর্কি, কামাল, তামান্না সরকার, মৌমিতা, জিদান, রকি খান, রেশমী, শতদল বড়ুয়া বিলু, মাহিন, অরুপ কুণ্ডু, মেহেদী, লবন্য, রিংকু ও অন্যরা। সহকারী পরিচালক মো. মিলন। ডিওপি কাউসার রাজিব, প্রযোজনা ডিউ ড্রপস, নির্বাহী প্রযোজক এম আর মিলন জোয়ার্দার, সম্পাদনা সাইফ সিহাব, সার্বিক সহযোগিতায় তানিয়া রেজা তন্বী।
নাটকে গল্পে দেখা যাবে, ‘টাকা পয়সা-শূন্য’ শিরোনামে শুরু করল একক নাটক। একজন ট্যাক্সি ড্রাইভার কালাম হঠাৎ একদিন তার গাড়িতে ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পাওয়ার পর কালাম তার স্ত্রী'র সাথে, ট্যাক্সির মালিকের সাথে এক কথায় সবার সাথেই খারাপ আচরন করতে থাকে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাওয়ার উন্মাদনায় উন্মাদ হয়ে খারাপ কাজ করতেও দ্বিধান্বিত হয় না সে। তার এই পরিবর্তন আশ পাশের ভাড়াটিয়ারা লক্ষ্য করে। হঠাৎ এক দিন বাড়ি ওয়ালার টাকা চুরি হয়।
ভাড়াটিয়াদের সন্দেহে থাকা কালামের উপর চুরির অভিযোগ পড়ে। পুলিশ যখন কালামকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই টাকার সত্যিকারের মালিক এসে হাজির হয়। কালাম বুঝতে পারে টাকা পয়সা মানুষের জীবনে দরকার কিন্তু অতিরিক্ত টাকা পয়সা মানুষের চারিত্রিক, সামাজিক অবক্ষয় ঘটায়। এক কথায় অতিরিক্ত সব কিছুই মানুষের জীবনের জন্য ক্ষতিকর বা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।
নির্দেশক বললে, ডিউ ড্রপস স্টুডিও নতুন করে বেশকিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি প্রথম এই নাটকটি নির্মাণ করছি ৷ ডিউড্রপস এর প্রথম নাটকের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে ৷ ডিউড্রপস আগামীতে আরও প্রযোজনা করবে, ডিউ ড্রপস-এর সাথে আছি ৷
ডিউ ড্রপস-এর ব্যবস্থাপনা পরিচালক বললে, আমরা বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি ৷ ডিউড্রপস শুধু প্রোডাকশন হাউজই নয়, আমরা এজেন্সি বেইজ কাজ করছি ৷ এই মাসে আরো ৪টা একক নাটকের সুটিং এর ডেট লক করা রয়েছে৷
এমএসএম / জামান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল
শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী
Link Copied