বিমানবন্দরে সানি লিওন, হুলস্থূল কাণ্ড!
স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে বিমানে সানি লিওন। ভারতের উত্তরবঙ্গে বিমানে বসেই জানান দিয়েছেন তার গন্তব্য বাগডোগরা। সানির ইনস্টাগ্রাম স্টোরিতেই দেখা গেল দুজনকে একসঙ্গে।
স্বামীকে সঙ্গে নিয়ে কোথায় চললেন সানি লিওন? অভিনেত্রী যাচ্ছেন সিকিমে। সেখানে গ্যাংটকের এক ক্যাসিনোর বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ তারকা সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। সেখানে যাওয়ার জন্যই বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে সানি লিওনকে।
আগেও একবার সিকিমে গিয়েছিলেন সানি ও ড্যানিয়েল। সেটা অবশ্য ২০১৯ সালে। সেই সময়ে বাগডোগরা বিমানবন্দরে সানিকে দেখার জন্য যে ভিড় হয়েছিল, তা সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল। সেই সময়ের একটি ভিডিও পোস্ট করেছিলেন এক সময়ের এ পর্ন তারকা। সেখানেই দেখা গেছে, অভিনেত্রী এবং তার স্বামী ড্যানিয়েলকে ঘিরে রয়েছেন পুলিশ বাহিনি। এমন কড়া নিরাপত্তার জন্য বাগডোগরা এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডদের ধন্যবাদও জানিয়েছিলেন সানি।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের যাত্রাতেও কিন্তু ‘বাগডোগরা’ উচ্চারণ করতে গিয়ে বেগ পেতে হয়েছে সানির স্বামী ড্যানিয়েলকে। যথাযথ নাম উচ্চারণের জন্য তারা উভয়েই স্মরণাপন্ন হন পাশে বসে থাকা আরেক যাত্রাসঙ্গীর। তিনিই এরপর ঠিকঠাক নাম বলে দেন সানি ও ড্যানিয়েলকে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল