প্রিয়াঙ্কার পায়ে প্লেট বসানো হয়েছে
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ঘটনায় পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিলেন তিনি। এবার সফল অস্ত্রোপচার হলো এই নায়িকার পায়ে।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। আগামী দু’দিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন। তারপর তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হতে পারে। খবরটি জানিয়েছে, কলকাতার আনন্দবাজার পত্রিকা।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাজারহাটের রাস্তায় ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজের শুটিং চলাকালে দুর্ঘটনার মুখোমুখি হন প্রিয়াঙ্কা এবং অর্জুন চক্রবর্তী। সংলাপ ঝালিয়ে নেওয়ার সময়ে আচমকা কর্ডন ভেঙে দুই শিল্পীকে ধাক্কা মারে একটি বাইক। দু’জনেই ছিটকে পড়েন রাস্তায়। যদিও অর্জুনের হালকা চোট লাগে, কিন্তু প্রিয়াঙ্কা গুরুতর আঘাত পান পায়ে।
দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক শুশ্রূষার পরে তাদের স্থানান্তরিত করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। শনিবার বিকেল নাগাদ প্রিয়াঙ্কার পায়ে ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ (ওরিফ) অস্ত্রোপচার হয়েছে। প্লেট বসানো হয়েছে তার পায়ে। এই প্লেটই তার ভাঙা হাড়টি জুড়তে সাহায্য করবে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল