ভোলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ দস্যু নিহত
ভোলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই দস্যু নিহত হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) ভোরের দিকে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় চর কুকরি-মুকরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালিয়ার খাল নামক এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ৩২ থেকে ৩৫ বছর হবে। ঘটনাস্থল হতে তিনটি রামদা, একটি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান জানান, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি-মুকরিত একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এ খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলিবিনিময়ের সময় দস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাওকাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল হতে দুটি মরদেহ উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে রাখা হয়েছে। তবে এদের পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান