প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে অসম্মান করবেন না: শ্রীলেখা
বলা হয়ে থাকে, বিনোদন জগতের তারকাদের সংসার হলো কচু পাতার পানির মতো। টলমলে অবস্থায় থাকে। যেকোনো সময় ভেঙে যায়। অবশ্য কিছু ব্যতিক্রম উদাহরণও রয়েছে। তবে তারকাদের সংসার নিয়ে জনমনে নেতিবাচক ধারণাই বেশি।
গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকার ডিভোর্স নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিজ্ঞতা থেকে তিনি কিছু পরামর্শও দেন।
শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান করবেন না। কারণ, কোনোদিন আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন। পুরোনো সম্পর্ককে সম্মান করুন। নিজের অভিজ্ঞতা থেকেই একথা বলছি।’
তারকাদের প্রতি আবদারের সুরে তিনি লেখেন, ‘দিদি বা সহকর্মী হয়ে এই আবদার করতেই পারি!’
প্রসঙ্গত, গত মাসেই সংগীত তারকা অনুপম রায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ডিভোর্সের গুঞ্জন উঠেছে অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জির। তারাও আলাদা থাকার কথা স্বীকার করেছেন। এরও আগে বলিউড সুপারস্টার আমির খান ডিভোর্সের ঘোষণা দেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল