ফরিদপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ
ফরিদপুরের বেসরকারি প্রতিষ্ঠান পথকলি সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ছাগল পালন প্রশিক্ষণ ও ১৭ জন দরিদ্র নারীকে বিনামূল্যে ৩৪টি ছাগল বিতরণ করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু‘র সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল কবির।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা. নুরুল্লা মো. আহসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, তালমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. কামাল মিয়া, পথকলি সংস্থার পরিচালনা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শিপ্রা গোস্বামী, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুউজ্জামান চৌধুরী মুন্নু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মো. বিলায়েত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন, সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদের পরিচালক (প্রশাসন) কাজী সিরাজুল ইসলাম, পথকলি সংস্থার মনিটরিং কর্মকর্তা আল মামুন সিদ্দিকী প্রমুখ।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied