ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি আটক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ৩:২৫
ভোলায় যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু (৩২) হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার প্রধান আসামি জামাল হোসেন চকেট ওরফে চকেট জামালকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) তাকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে আটক করা হয় বলে রোববার সকালে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
 
তিনি জানান, গত ২৬ নভেম্বর ভোলা সদর থানার নাছির মাঝিঘাট সংলগ্ন মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলা ও গুলিতে যুবলীগ নেতা খোরশেদ আলম টিটু (৩২) নিহত হন। ওই হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি মো. জামাল হোসেন চকেট ওরফে চকেট জামালকে ঢাকা থেকে জেলা পুলিশ গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
 
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির ঘটনার সাথে সম্পৃক্ততা এবং জড়িত অন্যদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় ইতিপূর্বে এজাহারনামীয় আসামি আবুল বাশার ও তদন্তে প্রাপ্ত আসামি জসিমউদদীনকে গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত একটি স্পিডবোট উদ্ধার করা হয়েছে। 

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়