ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভ‍ুয়া এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫-১২-২০২১ দুপুর ৪:৫৬
নওগাঁর নিয়ামতপুরে অন্যের হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার আপরাধে এক ভুয়া পরীক্ষার্থীকে সাজা দিয়েছে ভ্রম্যমাণ আদালত। রোববার (৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেয়।
 
সাজাপ্রাপ্ত ভুয়া পরীক্ষার্থীর নাম শ্যামাপদ (১৯)। তাকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করে। শ্যামাপদ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের ভবেশ বর্মণের ছেলে এবং নিয়ামতপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।
 
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার সকালে টিকরামপুর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজন্টে কলজের এইচএসসি ভোকেশনাল শাখার দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। কেন্দ্রে মোট ২৫৪ জন পরীক্ষার্থী অশংগ্রহণ করে। এ পরীক্ষায় কার্তিক বর্মণের অশংগ্রহণের কথা ছিল। কিন্তু তার পরিবর্তে ওই ভুয়া পরিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। কার্তিক বর্মণ উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামের মনজম বর্মণের ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতেৃত্ব একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, কেন্দ্রে সচিব গোলাম শফি কামালসহ কক্ষ পরিদর্শনে গেলে প্রথমে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কৌশলে তাকে শনাক্ত করে পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে শ্যামাপদ দোষ স্বীকার করে বলে, আমি আমার কাকা উপজেলার গাহইল গামের সনজম বর্মণের ছেলে কার্তিক বর্মণের বদলে পরীক্ষা দিতে এসেছিলাম। কার্তিক বর্মণ সেনাবাহিনীতে কর্মরত।
 
নিয়ামতপুর ‍উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম জানান, আজকে সকালে ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ওই পরীক্ষায় একজন পরীক্ষার্থী অন্য আরেকজন পরীক্ষার্থীর হয়ে মানে ভুয়া পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিতে আসে। বেলা ১১টা ২০ মিনিটে আমরা তাকে শনাক্ত করতে পারি। তাকে হাতেনাতে ধরে ভুয়া পরীক্ষার্থী হিসাবে চিহ্নিত করি। সে মোতাবেক মোবাইল কোর্ট আইন অনুযায়ী পাবলিক পরীক্ষা আইনসমূহের ১৯৮০ সালের ৩(খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। 
 
কেন্দ্রপ্রধান গোলাম শফি কামাল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে যাতে আর এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর দেব।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান