নিজের টাকায় অপূর্বর প্রথম নাটক, সঙ্গে নিলেন সাবিলাকে
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটকে কাজ করছেন। শত শত নাটকে অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এবার তিনি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নিজের টাকায় নাটক প্রযোজনা শুরু করেছেন অভিনেতা।
সম্প্রতি কেক কেটে অপূর্ব তার প্রযোজনা প্রতিষ্ঠানের সূচনা করেছেন। নাম দিয়েছেন ‘ড্রিমবক্স এন্টারটেইনমেন্ট’। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা আনন্দ খালেদ, পরিচালক মাহমুদুর রহমান হিমি প্রমুখ।
এই প্রতিষ্ঠান থেকে প্রথম নাটকটি নির্মাণ করছেন মাহমুদুর রহমান হিমি। এর নাম ‘শুধু তুমিময়’। নিজের টাকায় বানানো প্রথম নাটকে অপূর্ব নিজেই অভিনয় করছেন। সঙ্গে নিয়েছেন সাবিলা নূরকে। যোবায়েদ আহসান রচিত নাটকটির শুটিং চলছে।
প্রযোজনায় আসার কারণ জানিয়ে অপূর্ব বলেন, ‘দর্শককে রুচিশীল বিনোদন দেয়ার জন্য আমার এই প্রচেষ্টা। বাইরের দেশের অভিনেতারা নিজেরা প্রযোজনা হাউজ তৈরি করেন। আমিও ভালো ভালো কাজ করতে চাই। আর বিশেষ করে সবার কাছে দোয়া চাই। আশা করছি, সবার সহযোগিতায় কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।’
ক্যারিয়ারে যেমন নতুনত্ব নিয়ে এলেন অপূর্ব, তার ব্যক্তিগত জীবনেও এসেছে পরিবর্তন। নাজিয়া হাসান অদিতির সঙ্গে ৯ বছর সংসারের পর গত বছর বিবাহবিচ্ছেদ করেছেন তিনি। এরপর গত ২ সেপ্টেম্বর তিনি নতুন ঘর বেঁধেছেন। শাম্মা দেওয়ান নামের এক যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে বিয়ে করেছেন অপূর্ব।
এমএসএম / এমএসএম
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী