ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ির ভূজপুর থানার নতুন ওসি হেলাল ফারুকীর যোগদান


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২১ দুপুর ১২:৫৮

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন এর আগে ওসি (তদন্ত) হিসেবে কাজ করে যাওয়া মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী। সোমবার (৬ ডিসেম্বর) তিনি ভূজপুর থানায় এসে দায়িত্ববার গ্রহণ করেন। এর আগে তিনি জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৩০ নভেম্বর ভূজপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইয়াবা বাণিজ্য, থানার দালালদের দৌরাত্ম্য, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে থানা পুলিশের ব্যর্থতার দায়ে ওসি আছহাব উদ্দিনকে প্রত্যাহার করা হলে ওসিশূন্য হয়ে পড়ে ভূজপুর থানা। ওসিশূন্য ভূজপুরে জোরারগঞ্জ থানার চৌকস তদন্ত অফিসার হেলাল উদ্দিন ফারুকীকে বিদায়ী ওসি আছহাব উদ্দিনের স্থলাভিষিক্ত করা হয়েছে। ফারুকীর অতীতে ভূজপুর থানা কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে এলাকার আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন ভূজপুরবাসীর কাছে। ফারুকীর যোগদানে অভিনন্দন জানিয়েছেন দাঁতমারার ইউপির চেয়ারম্যান মো. জানে আলমসহ বিভিন্ন স্তরের জনসাধারণ।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার