ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ডাকে আমরা পেয়েছি নিজস্ব পতাকা : মুক্তিযোদ্ধাগণ


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৬-১২-২০২১ বিকাল ৫:১৩
বঙ্গবন্ধুর ডাকে ও এক সাগর রক্তের বিনিময়ে এবং মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা লাল-সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি। পেয়েছি স্বাধীন রাষ্ট্র, পেয়েছি নিজস্ব পতাকা। এটা সকলের জন্য গৌরবের বিষয়। এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার লক্ষ্যে দেশের ভেতরে নানা ষড়যন্ত্র চলছে। অচিরেই নীলনকশাকারীদের প্রতিহত করা হবে। সোমবার (৬ ডিসেম্বর) অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়াম হলরুমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভায় স্মৃতিচারণ অনুষ্ঠানের বক্তব্যে মুক্তিযোদ্ধাগণ এসব কথা বলেন।
 
মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম সাজ্জাদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা হারুন-অর-রশিদ, ময়মনসিংহ মহানগর ইউনিট কমান্ডার ও সদস্য সচিব মো. সেলিম সরকার প্রমুখ।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান