ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

সেন্ট মার্টিন দ্বীপে পাংশার ১৪ সাংবাদি সহ ১১ শতাধিক পর্যটক আটকা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-১২-২০২১ রাত ৮:৪৯

টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ১৪ জন সাংবাদিক সহ ১১ শতাধিক পর্যটক আটকা পরেছে। এতে বিপাকে পরেছে তারা। স্থানীয় ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ।  ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় গত ৫ডিসেম্বর থেকে লঞ্চ, জাহাজ ও স্টিমার চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এতে সারাদেশ থেকে আসা প্রায় ১১ শতাধিক পর্যটক আটকা পরেছে দ্বীপে।  এছাড়াও রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে আসা পাংশা প্রেসক্লাবের ১৪ জন সাংবাদিক বাৎষরিক আনন্দ ভ্রমণে এসে আটকা পড়েছে। 

 একাধিক পর্যটক জানান, প্রতিটা ভ্রমণপ্রিয় মানুষ সময় এবং ভ্রমণের জন্য তাদের আর্থিক হিসাব করেই ভ্রমণে আসেন। দ্বীপে আটকা পরে থাকায় সময় এবং অর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ্য তারা। অপরদিকে হোটেল ও রিসোর্ট মালিকসহ ব্যবসায়ীরা লেখক প্রকাশ করেছেন। ২০২১-২১ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষার্থী আকাশ মাহমুদ বলেন, ফেব্রুয়ারী মাসে আমাদের পরিক্ষা অনুষ্ঠিত হবে। এখানে এসে আটকা পড়েছি। আমার পরাশোনার অনেক ক্ষতি হচ্ছে।ব্যাসায়ী রুবেল আলী বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান রেখে আসে আটকা পরে চিন্তায় পরে গেছি। 

দ্বীপের স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা ভ্রমণ করতে আসে এই দ্বীপে। সীত মৌসুমকে ঘিরে আর্থিক সচ্ছলতা আসে আমাদের। তিন থেকে চার মাসের এই উপার্জন দিয়ে একটি বছর চলতে হয়। যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকলে পর্যটকরা আসতে পারে না এবং এখানে যারা আটকে থাকে তাদের আর্থিক অবস্থাও ভাল থাকে না। অনেক সময় তাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছু ছাড় দিতে হয় আমাদের।  

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূর আহমেদ বলেন, দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও জেলা প্রশাসনকে অবগত করছি। আপনাদের নির্দেশনা অনুযায়ী রিসোর্ট মালিকদের ৫০% ছাড় দেয়ার কথা বলা হয়েছে। জাওয়াদের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা ভোগান্তির সৃষ্টি হলেও  তেমন সঙ্কা নেই বলেও জানইয়েছেন আবহাওয়া অফিস৷এটি লঘুচাপ আকারে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে জানিয়ে ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূল দিয়ে বাংলাদেশের স্থলভাগে উঠতে পারে। ভারতের উড়িষ্যার পুরি উপকূলে উঠার কথা থাকলেও সেটি হয়নি। সাগরে থেকেই দুর্বল হচ্ছে ক্রমাগত।

তিনি আরও বলেন, আজকেও সারাদেশে বৃষ্টি থাকতে পারে। আগামীকাল থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন নম্বর সতর্ক সংকেত আজকে রাতের দিকে কিংবা আগামীকাল (মঙ্গলবার) সকালের দিকে সংকেত প্রত্যাহার হতে পারে।

এমএসএম / জামান

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ