ভিকি-ক্যাটের প্রেমের শুরু কীভাবে?
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে নিয়ে আলোচনা এখন সর্বত্র। বলিউডেও আলোচনার শীর্ষে তারা। তার মধ্যেই আসছে তাদের বিয়ে নিয়ে নানা খবর। শোনা যাচ্ছে, ৯ ডিসেম্বর রাজস্থানে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এ দুই তারকা। এ খবর প্রায় সবার জানা।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই একে একে জয়পুর এয়ারপোর্টে ল্যান্ড করতে দেখা যায় বিয়ের অতিথিদের। রাজস্থানের এক দুর্গে বিয়ে করবেন তারা। ইতোমধ্যে সাজিয়ে ফেলা হয়েছে সেই দুর্গ। ৭ ও ৮ ডিসেম্বর মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। কিন্তু তাদের প্রেম নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।
ভিকি ও ক্যাটরিনা এখন পর্যন্ত একটি ছবিতেও একসঙ্গে অভিনয় করেননি। তাহলে কীভাবে শুরু হলো তাদের প্রেম কাহিনি? শোনা যায়, পরোক্ষভাবে তাদের প্রেমের কান্ডারী করণ জোহর। করণের টিভি শো কফি উইথ করণ থেকে তাদের প্রেমের সূত্রপাত। ২০১৯ সালে এ শোয়ের একটি এপিসোডে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেখানে তাকে করণ জিজ্ঞেস করেন, আগামী ছবিতে কার সঙ্গে অভিনয় করতে চান তিনি? এ প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেছিলেন- ভিকি কৌশল। পাশাপাশি বলেছিলেন একসঙ্গে তাদের দুজনকে খুবই ভালো লাগবে।
এরপর একটি পর্বে করণের অতিথি ছিলেন আয়ুষ্মান খুরাণা ও ভিকি কৌশল। তখন করণ ভিকিকে জানান ক্যাটরিনার ইচ্ছের কথা। সে কথা শোনা মাত্রই চমকে যান ভিকি। শুধু তাই নয়, তখন তিনি অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করেন। বোঝাই যাচ্ছে, করণেই শোই এ লাভস্টোরির কিউপিড। এরপর একটি চ্যাট শোয়ে একসঙ্গে দেখা যায় তাদের। এছাড়া কয়েকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টেজে দেখা যায় ভিকি-ক্যাটকে।
তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তারা। স্টেজে ক্যাটরিনার সঙ্গে ফ্লার্ট করতে দেখা গেলেও কাজের বাইরে একসঙ্গে দেখা মেলেনি তাদের। তাদের এক বন্ধুর দীপাবলি পার্টিতে প্রথম একসঙ্গে দেখা যায় ভিকি ও ক্যাটকে। এছাড়া শেরশাহ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির হন তারা।
সূত্র: জিনিউজ
এমএসএম / এমএসএম
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী