ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টানা বৃষ্টিতে দৌলতখানে ফসলের ব্যাপক ক্ষতি


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ১১:৪৭
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ভোলার দৌলতখানে টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির আমনধান সহ রবি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বৈরী আবহাওয়া, বৃষ্টি ও দমকা বাতাসে পাকা  আমনধান মাটিতে নুয়ে পড়েছে। নুয়ে পড়া ধানোর নিচেই বৃষ্টির পানি জমে আছে। বৃষ্টির পানি সরানো না গেলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান  চাষিরা।
 
উপজেলার কয়েকটি ইউনিয়নের আমনধান ও রবি ফসলের ক্ষেতে গিয়ে দেখা যায়, টানা বৃষ্টির কারণে রবি ফসলের ক্ষেতে পানি জমে আছে। উপজেলার দক্ষিন জয়নগর  ইউনিয়নের  কৃষক আলী হোসেন জানান, বৃষ্টিতে অনেক ধান পড়ে গেছে। অর্ধেক ধান নষ্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে। এমনিতেই আমরা কৃষিকাজ করে লোকসানে আছি। তবে এবার আমনের ভালো ফলন দেখে লোকসানের কথা ভুলে গিয়ে ছিলাম। আবার ঝড় বৃষ্টির কারণে চাষাবাদের খরচের ধারদেনা কাটিয়ে উঠতে পারব না।
 
কৃষকের ভাষ্যমতে, দৌলতখানে টানা বৃষ্টিতে আমনধানসহ বাঁধাকপি, ফুলকপি, টমেটো, মূলা, বেগুন, কাঁচা মরিচ,লালশাক, ধনেপাতাসহ  সকল ধরনের রবি ফসল ব্যাপক  নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান একাধিক চাষি। এতে কৃষকরা আর্থিক ভাবে লোকসান পড়বে।
 
উপজেলা কৃষি অফিসার মো. সুমন হাওলাদার জানান, চলতি মৌসুমে দৌলতখানে ১৭ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্র ছিল। এ মৌসুমে আবাদ হয়েছে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে। আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার টন। এ বছর  শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ছিল ৭৫০ হেক্টর জমিতে। এবার ২৫০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তবে বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় ধানসহ রবি ফসলের ক্ষতি হতে পারে। ক্ষতির পরিমাণ এখনো তালিকা করা সম্ভব হয়নি।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান