ময়মনসিংহে অবৈধ পার্কিং-ফুটপাথ হকারমুক্ত করতে কোতোয়ালি পুলিশের অভিযান
ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা চরপাড়ায় ফুটপাথ হকার মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ও ইন্সপেক্টর (তদন্ত ) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা এতে অংশ নেন। এ সময় ফুটপাথে বসে থাকা হকার ও অবৈধভাবে পার্কিং সরিয়ে দেয়া হয়। এ সময় দোকানদের সতর্ক করে দেয়া হয়, তাদের দোকানের সামনে যেন কোনো গাড়ি পার্কিং না করে। দোকানের সামনে সাইনবোর্ড দিয়েছে পুলিশ।
গত ১৯ আগস্ট কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ যোগদান করেন। এরপর থেকেই পাল্টে যায় নগরীর ব্যস্ততম এলাকার ফুটপাথের চিত্র। এখনো সুযোগ পেলেই হকাররা ফুটপাথে মালামাল নিয়ে বসার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবারো মালামাল গুটিয়ে চলে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ফুটপাথে অভিযান অব্যাহত থাকবে হকারমুক্ত করতে। ফুটপাথে হকার মালামাল নিয়ে বসার কারণে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারছিল না। বিষয়টি আমার নজরে আসার পর থেকেই আমি অভিযান চালাচ্ছি। নির্দেশ মোতাবেক দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। পুলিশ সদস্যদের দেখলেই হকাররা পালিয়ে যায় এবং পুলিশ চলে যাওয়ার পরে মালামাল নিয়ে আবারো তারা বসার চেষ্টা করে। হকারমুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন ওসি।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied