ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কাফনের কাপড় পরে প্রতীক নিতে যাওয়ার পথে হামলার শিকার


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ দুপুর ৩:২৮

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সর্দার কাফনের কাপড় পরে প্রতীক আনতে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন। এতে তার ১০ জন সমর্থক আহত এবং ৭-৮টি মোটরসাইকেল ভাংচুর করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (চশমা প্রতীক) মো. আলাউদ্দিন সর্দার অভিযোগ করে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জনগণের ভালোবাসায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। কাফনের কাপড় পরে মাঠে নেমেছি। মৃত্যু হলেও নির্বাচন হতে সরে দাঁড়াব না। আজ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন অফিসে যাওয়ার পথে নৌকা প্রতীকের সমর্থকরা আমার ওপর হামলা করে। ওই সময় আমার ১০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে তারা। ওই সময় হামলাকারীরা আমার সমর্থকদের ৭-৮টি মোটরসাইকেল ভাংচুর করেছে। আমি এ হামলার ঘটনার সুষ্ঠু বিচার চাই। 

পক্ষিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. নাগর হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক নিয়ে আমার নেতাকর্মীসহ এলাকায় চলে এসেছি। আমার প্রতিপক্ষ প্রার্থী মিথ্যা হামলার কথা বলে আমাকে নিয়ে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলেন। একজন প্রার্থী কিভাবে কাফনের কাপড় পরে নির্বাচন অফিসে আসেন? একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অশান্ত করতে কাফনের কাপড় পরে আমার নামে মিথ্যা স্লোগান দেয়। আমি নির্বাহী অফিসার, রিটার্নিং অফিসার, বোরহানউদ্দিন থানার ওসিকে বিষয়টি অবহিত করেছি। 

উপজেলা রিটার্নিং অফিসার মো. শহিদুল্লাহ জানান, এ হামলার বিষয় মৌখিকভাবে এক প্রার্থী জানিয়েছেন। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির জানান, সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ গেলে উভয় গ্রুপ ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়