ফরিদপুরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা ও মতবিনিময়
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লাকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ ডিসেম্বর)) বিকেলে উপজেলার পাচকুল সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্ষীয়ান এই জনপ্রতিনিধির কাছে এলাকার উন্নয়ন,হতদরিদ্র,বয়স্ক,প্রতিবন্ ধী সহ তাদের পাশে এসে দাড়ানোর আহবান জানান। বক্তব্যের জবাবে নব নির্বাচিত চেয়ারম্যান আঃ খালেক মোল্লা বলেন, আমি এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি আমি চিরঋণী। এটাই আমার শেষ নির্বাচন। এরপর আমি ও আমার পরিবারের কেউ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেনা।আমাকে যারা ভোট দিয়েছে আর দেয় নাই সবাই এখন সমান। নির্বাচনের ফলাফল ঘোষনার পরই সকল বৈরিতার অবসান হোক। এলাকার উন্নয়নই আমার ভাবনা। আজ থেকে কারও সাথে শত্রæতা নয়। অনুষ্ঠানে মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আঃ সামাদ খান,জালাল উদ্দিন আহমেদ,কাইয়ুম শিকদার,সোহরাব মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা ।
এমএসএম / এমএসএম
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
Link Copied