ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

শাকিব খানকে ‘তেলাপোকা’ বলে কটূক্তি করেছিলেন মুরাদ হাসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:৪

বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে দ্রুত দেখা করতে বলে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন।

অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী তাকে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে আজ (৭ ডিসেম্বর) পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এদিকে পদ হারাচ্ছেন ডা. মুরাদ হাসান এই খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার আরও কিছু ভিডিও। যেখানে তাকে অশ্লীল গালাগালি ও অশোভন মন্তব্য করতে দেখা গেছে।

পাশাপাশি আলোচনায় উঠে আসছে অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড। যেখানে রয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে কটু মন্তব্য।

গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে মুরাদ হাসান শাকিবকে নিয়ে কটু মন্তব্য করেন। তিনি বলেন, ‘শুধু তাই নয় গত ৩০ নভেম্বর ‘ময়ূরাক্ষী’ ছবির মহরতে ডা. মুরাদ হাসান ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফিগার ও অভিনয় দক্ষতা নিয়ে কটু কথা বলেন। তিনি শাকিব খানকে ‘তেলাপোকা’ অ্যাখ্যা দিয়ে বলেন, ‘শাকিবকে দেখলে অনেক সময় আমি দুষ্টামি করে বলি, এই তুই তো অভিনয় জানস না। তুই তো শুধু লাফাস। বস, আমার মার্কেটটা আর খায়েন না। রিকোয়েস্ট করে।

মার্কেট খাওয়ার বিষয় না। বিষয়টা হলো যে, ছবি যখন কেউ মনযোগ দিয়ে দেখে, ওর মধ্যে যদি উপজীব্য স্টোরি, কাহিনি না থাকে তো শুধু তুমি লাফাইতেছো, নাচতেছো, গান গাইতেছো তেলাপোকার মতো, এটা তো উপভোগ করার চেয়ে পেইন লাগে।’

একই অনুষ্ঠানে নায়িকা মৌসুমীকে নিয়েও কটূক্তি করেন তিনি। সেখানে বলেন, ‘কিছুদিন আগে নায়িকা মৌসুমীকে নিয়ে কথা বলেছিলাম। অনেকেই মাইন্ড করেছেন। মৌসুমীকে টার্গেট করে বলেছি, তা তো নয়। আমি সবাইকে বলেছি। একজন নায়িকার ওয়েট কন্ট্রোল করতে হবে। নায়িকার ভূমিকায় কেউ যদি এমন ‘মোটাসোটা’ হয়, এতে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’’

তৎকালীন প্রতিমন্ত্রির মুখে দেশের সেরা নায়ককে ‘তুই’ সম্বোধন করে মন্তব্যে অনেকেই বিব্রত ছিলেন।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী