কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতাকে বহিস্কার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আবু ছাইদ শিকদারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার ( ৭ ডিসেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরী সভা ডেকে তাকে বহিস্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন শেখ, আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমিন লিটু, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ক ও ঠ উপধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ছাইদ শিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে জানার জন্য আবু ছাইদ শিকদারের ০১৭১৫০৭১৬৬৯ নম্বরের মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্যঃ আগামী ২৬ ডিসেম্বর পিঞ্জুরী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
Link Copied