সরকারি কৌঁসুলি হলেন দশমিনার অ্যাডভোকেট আজিমুর রাইহান শাহীন
পটুয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন দশমিনার সন্তান অ্যাডভোকেট আজিমুর রাইহান শাহীন। গত সোমবার (৭ জুন) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা)-এর স্মারক নং সলিসিটর/জিপি-পিপি(পটুয়াখালী)-৬২/২০০৯-৪৮ উপ-সলিসিটর (জিপি-পিপি) মোশতাক আহাম্মদ স্বাক্ষরিত চিঠি অনুযায়ী তাকে নিয়োগ দেয়া হয়। অ্যাডভোকেট আজিমুর রাইহান শাহীন জেলার দশমিনা উপজেলা শহরের সবুজবাগ এলাকার আলহাজ আ. রহমান মোল্লার ছেলে।
তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আইন পেশায় নিযুক্ত আছেন। তিনি পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একাধিকবার লাইব্রেরি সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জিপি পদে যোগদান করেন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা
Link Copied