পুলিশ কর্মকর্তার চরিত্রে তামিম মৃধা
জীবনের তাগিদে মানুষ কতো কিছুই না করে। কেউ একা জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা চালায়। কেউবা দলবেঁধে নানান পথ বেছে নেয়। এমন একটি চক্রের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘প্লেয়ারস’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।
নাটকটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তামিম মৃধা। চক্রের সদস্য হিসেবে দেখা যাবে মনিরা আক্তার মিঠু, সামিরা খান মাহি, রাহেল ও শিশুশিল্পী মুনতাহাকে।
‘প্লেয়ারস’ প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘সিনেমাওয়ালায় একঝাঁক তরুণ কাজ করে। কেএম সোহাগ রানা তাদের মধ্যে অন্যতম। ছেলেটা দারুণ মেধাবী। সে ইতোমধ্যে কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছে। নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে আশা করি।’
ঢাকার উত্তরায় নাটকটির চিত্রায়ন হয়েছে। এর আবহ সংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। চিত্রগ্রহণে আদিত্য মনির। শিগগিরই ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘প্লেয়ারস’ দেখা যাবে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল