প্রীতির কোলে কে? জয় না জিয়া?
গেল নভেম্বরে যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি জিনতা। সারোগেসির মাধ্যমে এই যমজ সন্তানের মা হয়েছেন প্রীতি ও জেন গুডএনাফ।
ইনস্টাগ্রামে এই খবর দেওয়ার পর বেশ কিছুদিন পার হয়েছে। কিন্তু সন্তানদের ছবি সামনে এনেছিলেন না অভিনেত্রী। কেবল জানা গিয়েছিল দুই সন্তানের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। বলার অপেক্ষা রাখে না প্রীতির ভক্তরা তার সন্তানদের ছবি দেখার জন্য উন্মুখ ছিলেন।
হয়তো তাদের কথা চিন্তা করেই সবার জন্য ছবি দিলেল নায়িকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন প্রীতি। সেখানে লিখেছেন, বার্প ক্লথস, ডাইপারস এবং বাচ্চারা! আমি খুব ভালোবাসি এই সব কিছুই।
তবে প্রীতির কোলে জয় না জিয়া তা বোঝা যায়নি, স্পষ্ট করেননি নায়িকাও। মুখ না দেখালেও বাচ্চার ছবি প্রকাশ্যে এনেছেন তিনি।
২০১৬ সালে প্রীতি বিয়ে করেন জিন গুডএনাফকে। ভালোবেসে বিয়ে করে মার্কিন মুলুকেই থাকেন নায়িকা। যদিও এর আগেও বেশ কয়েকবার প্রেমে নাম জড়িয়েছে প্রীতির। তবে জিনের সঙ্গে তাঁর বিয়ে এবং প্রেম সফল। তাদের প্রেমের নানা গল্প মাঝে মধ্যেই শোনা যায়।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল