ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে অর্ধশত প্রার্থী


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১:৩৮

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউনিয়ন নির্বাচন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮ ইউনিয়নে প্রতিদ্বন্ধিতা করবেন প্রায় অর্ধশত প্রার্থী, এর মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চেয়ারম্যান পদে উপজেলার বাংঙ্গড্ডা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন সাবেক চেয়ারম্যান এয়াকুব আলী মজুমদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পেরিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা এম এ হামিদ, আ’লীগ নেতা মুস্তাফিজুর রহমান মুস্তাক, সাবেক চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী, সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, মক্রবপুর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন ডা: জাহাঙ্গীর আলম, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুুকুল, উপজেলা আ’লীগ নেতা মোবারক খান, হেসাখাল ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন অধ্যাপক ইকবাল বাহার মজুমদার, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, আ’লীগ নেতা মোতালেব হোসেন, শামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এয়াকুব আলী রায়হান, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মৌকারা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন সাবেক চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন আ’লীগ নেতা নূর হোসেন বিএসসি, জসিম উদ্দিন, ঢালুয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, আ’লীগ নেতা গোলাম মাওলা ছুট্টু, ফখরুল কবির জহির, মিজানুর রহমান, মাওলানা জামাল উদ্দিন, বক্সগঞ্জ  ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন যুবলীগ নেতা মনির আহম্মদ শিপন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন আ’লীগ নেতা ফয়েজ কবির, জহির উদ্দিন ভূঁইয়া, আব্দুর রশিদ ভূঁইয়া, আবুল হোসেন ভূঁইয়া, মনজুরুল আলম ভূঁইয়া, মাওলানা নুরুল ইসলাম হাসান, সাতবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন শেখ কবির মজুমদার টুটুল, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান কাজী এয়াছিন। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর। এছাড়াও স্বতন্ত্র আরো কয়েক প্রার্থী  ৯ তারিখের মধ্যে মনোয়ন সংগ্রহ করে জমা দিবেন বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা