ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মসিকের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ৪:১০
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।
 
সভপতির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেকটি শিশুই গুরুত্বপূর্ণ। সুস্থ জাতি গঠন করতে হলে একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে হবে। 
 
প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন ইতোপূর্বে সফলতার সাথে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করেছে। এ সফলতা ধরে রাখতে তিনি টিকাদান কর্মী, সুপারভাইজার, সংশ্লিষ্ট  বিভিন্ন এনজিও সহ সকলের সহযোগিতা কামনা করেন।
 
সভায় মূল প্রবন্ধ ‍উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। তিনি জানান এ কার্যক্রমের আওতায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 
 
এ অনুষ্ঠান সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান