ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কানাডা প্রতিনিধি দলের বশেমুরকৃবি পরিদর্শন ও মতবিনিময়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-১২-২০২১ বিকাল ৫:৪৫
গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস) কানাডার ‘বঙ্গবন্ধু গবেষণা চেয়ার’-এর প্রধান ড. এন্ড্রু সার্পের নেতৃত্বে ৪ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিদর্শন করেন। বুধবার (৮ ডিসেম্বর) প্রতিনিধি দল কৃষিতে উচ্চমানের গবেষণা ও শিক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়, গবেষণা ল্যাব ও মাঠ পরিদর্শন করেন। কানাডার প্রতিনিধি দল বশেমুরকৃবি শিক্ষকবৃন্দের সাথে কৃষির বিভিন্ন বিষয়ে যৌথভাবে গবেষণার জন্য স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী গবেষণা প্রকল্প তৈরীর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 
 
এছাড়াও কৃষিতে দক্ষ মানবশক্তি তৈরীর লক্ষ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্স সিস্টেম (এনএআরএস) এর আওতাধীন কৃষি প্রতিষ্ঠানসমূহের বিজ্ঞানীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে আলোকপাত করেন। পরে বশেমুরকৃবি ও সাচকাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডার সাথে যৌথ ডিগ্রি প্রদানের বিষয়ে মতবিনিময় শেষে উভয়পক্ষ শীঘ্রই যৌথ ডিগ্রি প্রদানে একমত পোষণ করেন।
 
বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে প্রতিনিধি দল বশেমুরকৃবির শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করায় উপাচার্য কানাডা প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এমএসএম / জামান

শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা

উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ

২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি