ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে ৫ নারী জয়ীতা পেল রোকেয়া দিবসের সন্মাননা


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২১ দুপুর ১:১২
'নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি' এই শ্লোগানে ভোলার দৌলতখানে আন্তার্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার  (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় দৌলতখান উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,  উপজেলা মহিলা বিষয়কের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. হুমায়ুন কবির।
 
দিবসটি উপলক্ষে দৌলতখান উপজেলায় ২০২০-২১ সালের ৫ শ্রেষ্ঠ জয়িতা হিসেবে,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল্য অর্জনকারি বাছেতুন্নাহার,  সমাজ উন্নয়নে অবদান রাখায় আচিয়া বেগম,  সফল জননী  হোসনে আরা চৌধুরী,  অর্থনৈতিক-ভাবে সাফল্য অর্জনকারি হিসেবে পারুল বেগম,  নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আমেনা বেগম সাথীকে  সংম্বর্ধনা দেওয়া হয়। এ সময় ওই জয়িতা ৫ নারীকে সম্মাননা ক্রেস্ট তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান