ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে জয়িতাদের সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৯-১২-২০২১ দুপুর ২:৩১
নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি" এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) ২০২১ উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক কার্যক্রমের আওতায় ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)  ময়মনসিংহ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের
 আয়োজনে জেলা প্রশাসক কনফারেন্স রুমে সন্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। নারীরা সমাজের সন্মূখ সাড়িতে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম রোকেয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ। এছাড়াও জয়িতাদের মাঝে বক্তব্য রাখেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী পারভীন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আমেনা বেগম চম্পা, সফল জননী নারী মমতা আরেং, নির্যাতনের বিভীষিকা নতুন উদ্যোমে জীবন শুরু যে নারীর ইয়াসমিন সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তনু হিজড়া প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক ফেরদৌসী বেগম। আলোচনা শেষে জেলা ও সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯ জন  জয়িতাদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান