গাজীপুরে ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
গাজীপুর জেলায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১-১৪ ডিসেম্বর ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
তিনি জানান, গাজীপুরের ৫টি উপজেলা, ১টি সিটি কর্পোরেশন ও ৩টি পৌরসভায় ১ হাজার ৪২৯টি কেন্দ্রে ৬-১১ মাসের ৬৭ হাজার এবং ১২ থেকে ৫৯ মাসের ৫ লাখ ৩৫ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তপন কান্তি সরকার, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. হাবিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ডা. ফাহাদ প্রমুখ।
এমএসএম / জামান
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
Link Copied