ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১০-১২-২০২১ দুপুর ২:৪৮

ময়মনসিংহে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আলোচনা সভা, কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নগরীর দুর্গাবাড়ী রোডের গ্রীন পার্ক রেস্টুরেন্টে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামাল খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও করোনাকালীন প্রথমসারির যোদ্ধা আলী ইউসুফ। ময়মনসিংহ প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ইঞ্জিনিয়ার মাহাবুব আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- ময়মনসিংহ প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন মোবারক অনাদী, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল হক, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এ বি ফরহাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

এ সময় ময়মনসিংহ প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসব মুখর পরিবেশে কেক কাটা হয়। অনুষ্ঠানের শুরুতে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশনের নতুন সদস্যদের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান