বাল্যবিবাহ করতে এসে তিন মাসের জন্য জেলে গেলেন যুবক
লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা এলাকায় বাল্যবিবাহ করতে এসে রতন মিয়া (২২) নামে এক যুবককে তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।
এ সময় পুলিশ আসার খবর পেয়ে বরযাত্রী ও কনের বাবা পালিয়ে গেলেও গ্রামপুলিশের হাতে আটক হন বর রতন মিয়া (২২)। ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত রতন মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, পশ্চিম সারডুবী এলাকার নবী উদ্দিনের মেয়ে বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সম্পার (ছদ্মনাম) বিয়ে হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শিশু বিবাহের আয়োজন করা হয়েছে এবং ঘটনাস্থলে অন্যদের না পেয়ে শিশু বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী বর রতন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / জামান
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
Link Copied