ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিয়ের পর কাজীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রলীগ নেতা


দশমিনা  প্রতিনিধি    photo দশমিনা প্রতিনিধি
প্রকাশিত: ১০-১২-২০২১ বিকাল ৬:১৩
পটুয়াখালীর দশমিনায় বিয়ের পর নিকাহ্ রেজিস্ট্রারকে (কাজী) পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেতাগী গ্রামে ভুক্তভোগী কাজীর নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাওলানা মো. খলিলুর রহমান (৪৭) একই গ্রামের মৃত আ. মতলেব সরদারের ছেলে ও একই ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজী)।
 
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের মো. হাসেম সন্ন্যামতের ছেলে দশমিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানের (২৮) সাথে একই গ্রামের ফজলুল হক মেলকারের মেয়ে ফাহমিদা নাসরীন চায়নার বিবাহকার্য সম্পন্ন হয়। স্থানীয় নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) মাওলানা খলিলুর রহমান উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ধার্যকৃত ১০ ল‍াখ টাকা দেনমোহর হিসেবে রেজিস্টারে লিপিবদ্ধ করে কাবিননামা সম্পাদন করেন। পরে একই রাত ২টার দিকে ছাত্রলীগ নেতা হাসানসহ ১০-১১ জন খলিলুর রহমানের বসতবাড়িতে ঢুকে দেনমোহর হিসেবে অতিরিক্ত টাকা লেখা হয়েছে বলে রেজিস্টার বালাম চায়। খলিলুর ও তার স্বজনরা দিতে অস্বীকৃতি জানালে হাসানসহ অন্যরা খলিলুরকে পিটিয়ে গুরুতর জখম করে খুনের হুমকি দিয়ে নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে স্বজনরা তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ ব্যাপারে মুঠোফোনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসানের সাথে কথা বলার চেষ্টা করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
 
দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা