মস্তিষ্কের বিরল রোগে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (৪৪তম ব্যাচ) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী গোলাম হাসনাত তুষার অবশেষে মারা গেছেন।
মৃত তুষারের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। হাসনাত দীর্ঘদিন ধরে মস্তিষ্কের ফাঙ্গাসজনিত বিরল রোগে(Cerebral Phaeohyphomcosis) ভুগছিলেন।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে তার মস্তিষ্কে দুইবার অস্ত্রোপচারও করা হয়েছিল। এরপর তিনি এক বছরের মতো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। পরবর্তীতে পুনরায় অসুস্থতা দেখা দিলে তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার (০৮ ডিসেম্বর) রাতে হাসনাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরের দিন সকালে তিনি মৃত্যুর কোলে ডুলে পড়েন।
হাসনাতের সহপাঠী নাহিদুল হক বলেন, তিন বছর ধরে হাসনাত বিরল রোগে আক্রান্ত। এর আগে তার দুইবার ব্র্রেনে ও একবার স্পাইনাল কর্ডে অস্ত্রোপচার করা হয়েছিল। হাসনাতের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত।
এদিকে হাসনাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এক শোকবার্তায় উপাচার্য বলেন, এই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্রকে হারাল। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত