‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে ফিরেছেন নুসরাত ফারিয়া
গত ৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মেতে উঠে বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার নাচে। ‘বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল’ নামের ওই আয়োজনে নিজের গাওয়া তিন জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন অভিনেত্রী।
এই অনুষ্ঠান শেষে পরদিনই ঢাকায় ফিরেছেন ফারিয়া। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশে চলমান ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে। ফারিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বড় আয়োজনের সিনেমাটি পরিচালনা করছেন শ্যাম বেনেগাল। ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় সিনেমার শুটিং করেছেন তিনি।
২১ নভেম্বর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমার শেষভাগের দৃশ্যধারণ চলছে। আগামী বছরের মার্চে মুক্তি পাবে সিনেমাটি।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল