একটি শিশুও ভিটামিন এ প্লাস থেকে বঞ্চিত হবে না : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, দেশের প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ। তাই সুস্থ ও সুন্দর জাতি গঠনে একটি শিশুও যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে বঞ্চিত না হয় তা আমাদের নিশ্চিত করতে হবে। শনিবার (১১ ডিসেম্বর) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগর ভবন প্রাঙ্গণে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র টিটু। তিনি আরোও বলেন, ইতোপূর্বে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলতার সহিত তা বাস্তবায়ন করেছে। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩০০ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৮৫০ জন শিশুকে ১ টি করে লাল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, জেলার স্বাস্থ্য কর্মকর্তা ড. ইসরাত জাহান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, টিকাদানকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied